কাহালুতে চুরি ও ছিনতাই হওয়া মালামাল ক্রেতা চক্রের তিন সদস্য গ্রেফতার...
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে পুলিশ উপজেলার নারহট্ট ইউনিয়নের কালিয়ারপুকুর বাজারে গ্রেপ্তারকৃত কালামের গ্যারেজ থেকে চোরাই চার্জার ভ্যান, ব্যাটারি এবং বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধারসহ চুরি ও ছিনতাই সিন্ডিকেটের ওই তিন সদস্যকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত আবু জাফর উপজেলার পাইকড় চকপাড়া গ্রামের মৃত আজিজের, আব্দুল হান্নান উপজেলার নারহট্ট ইউনিয়নের শিকড় গ্রামের আব্দুস সামাদের এবং আবুল কালাম উপজেলার কাইট গ্রামের মইবুদ্দিনের ছেলে বলে জানা যায়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে আবুল কালাম কালিয়ারপুকুর বাজারে রিকশা-ভ্যান মেরামতের নামে নামমাত্র একটি মেকানিক্যাল গ্যারেজ খুলে এর আড়ালে দীর্ঘদিন যাবৎ এ ধরনের চোরাই ব্যবসা চালিয়ে যাচ্ছিল। আবু জাফর ও আব্দুল হান্নান ছিল তার সহযোগী।
চার্জার রিকশা-ভ্যান চুরি ছিনতাই আন্তঃজেলা সিন্ডিকের কাহালুর এই তিন সক্রিয় সদস্য বগুড়া জেলাসহ দেশের বিভিন্ন জেলায় চুরি বা ছিনতাই করা ইজিবাইক এবং অটোচার্জার ভ্যান কম দামে কিনে নেয় এবং পরবর্তীতে এসবের যন্ত্রাংশ খুলে রিকশা-ভ্যাান মেকানিকের কাছে বিক্রি করতো।এছাড়া তারা নিজেরাই চোরাই যন্ত্রাংশ দিয়ে বাজারে কম দামে ইজিবাইক এবং অটোচার্জার ভ্যান তৈরি করে বিক্রি করত।
কাহালু থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন জানান, গ্রেপ্তারকৃদের স্বীকারোক্তি অনুযায়ী আরও চোরাই মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন