অবশেষে গর্তে পুড়িয়ে ফেলা নারীর পরিচয় শনাক্ত।
এ ঘটনায় এলাকাবাসীর হাতে আটক ফারহান রনি নামে এক যুবককে থানায় নিয়ে আসে পুলিশ। তার দেয়া তথ্য মতে ঘটনাস্থলের পাশের একটি পুকুর পাড় থেকে ওই নারীর খন্ডিত মাথা উদ্ধার করা হয়। আটক ফারহান উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভুঁইয়ার ছেলে। সে চিহ্নিত মাদকসেবী।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী জানায়, উপজেলার গাজীর বাজার এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে রাজহাঁস চুরি হয়। মঙ্গলবার সকাল সাতটার দিকে হাঁস খুঁজতে এসে শাহনেওয়াজ ভুঁইয়ার জায়গায় পরিত্যক্ত টিনের ভাঙা ঘর থেকে ধোঁয়ার গন্ধ বের হতে দেখেন। সেখানে থাকা ফারহান রনি জানায় সে পাতা পোড়া দিয়েছে। এ কথায় বিশ্বাস না হলে হাঁসের মালিক দুই ভাই এনামুল ও রোমান এবং তাদের চাচাতো ভাই উবায়দুল ঘরের ভেতরে কি দেখতে চায়। এ সময় ফারহান ক্ষুব্দ হয়ে তাদেরকে মারার হুমকি দেয়। এতে সন্দেহ হলে তারাসহ স্থানীয়রা গিয়ে গর্তে পুড়তে থাকা লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন